গভীর রাতে গোসল আপাতদৃষ্টিতে আরামদায়ক মনে হলেও এটি শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে স্ট্রোক-এর মতো মারাত্মক সমস্যার সম্ভাবনা বাড়াতে পারে। তাই সুস্থ থাকতে সময়মতো এবং সঠিকভাবে গোসল করার অভ্যাস গড়ে তোলা জরুরি।
ঘুমে সমস্যা ঘুমানোর আগে গরম বা ঠান্ডা পানিতে গোসল করলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা পরিবর্তিত হয়। সাধারণত ঘুমানোর সময় শরীরের তাপমাত্রা কিছুটা কমে যায়, যা ভালো ঘুমে সহায়তা করে। কিন্তু গরম পানিতে গোসল করলে তাপমাত্রা বেড়ে যায়, ফলে ঘুম আসতে দেরি হয় বা অনিদ্রা দেখা দেয়।
হৃদ্যন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব গরম পানিতে গোসল শরীরের তাপমাত্রা বাড়িয়ে রক্তচাপ বৃদ্ধি করে এবং হৃদ্যন্ত্রের ওপর চাপ ফেলে। এতে সারারাত অস্থিরতা হতে পারে এবং দীর্ঘমেয়াদে হৃদ্স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।
ওজন বাড়ার ঝুঁকি খাওয়ার পরপরই বা রাতে দেরিতে গোসল করলে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। কারণ হজমের সময় পাকস্থলীতে বেশি রক্তপ্রবাহ প্রয়োজন হয়, কিন্তু গোসল করলে সেই রক্ত শরীরের অন্য অংশে সরে যায়। ফলে হজমে সমস্যা হয়ে ওজন বাড়তে পারে।
চুল ও মাথার সমস্যা রাতে গোসল করে ভেজা চুল নিয়ে ঘুমালে মাথার ত্বক ঠান্ডা হয়ে যায়, যা রক্তনালীর ওপর প্রভাব ফেলে এবং দীর্ঘমেয়াদে মাথাব্যথার কারণ হতে পারে। এছাড়া ঠান্ডা আবহাওয়ায় এটি মুখের স্নায়ুতে প্রভাব ফেলে মুখ বেঁকে যাওয়ার মতো সমস্যাও তৈরি করতে পারে।
ঠান্ডা ও শ্বাসতন্ত্রের সমস্যা রাতে ঠান্ডা পানিতে গোসল করলে শরীরের তাপমাত্রা দ্রুত কমে যায়। এতে সহজেই সর্দি, কাশি, এমনকি ফুসফুসের সংক্রমণও হতে পারে—বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম।
গভীর রাতে গোসল ও স্ট্রোকের সম্পর্ক বর্তমানে সরাসরি প্রমাণ নেই যে রাতে গোসল করলে নিশ্চিতভাবে স্ট্রোক হয়। তবে কিছু শারীরবৃত্তীয় কারণ এই ঝুঁকি বাড়াতে পারে—তাপমাত্রা ৫° সেলসিয়াস কমলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। রাতে গোসলের সময় তাপমাত্রার হঠাৎ পরিবর্তনে শরীরে ‘থার্মাল শক’ হতে পারে। এতে—রক্তনালী সংকুচিত হয় , রক্তচাপ বেড়ে যায়, হৃদস্পন্দন দ্রুত হয় এবং মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে যায়। এই সব মিলিয়ে স্ট্রোকের ঝুঁকি তৈরি হতে পারে।
ঠান্ডা পানির প্রভাব ঠান্ডা পানিতে গোসল করলে ‘কোল্ড শক’ প্রতিক্রিয়া দেখা দেয়, যার লক্ষণ—হঠাৎ শ্বাস নেওয়া, হৃদস্পন্দন বেড়ে যাওয়া এবং রক্তচাপ বৃদ্ধি। এসব মিলে স্নায়বিক সমস্যা বা স্ট্রোকের সম্ভাবনা তৈরি করতে পারে।
কারা বেশি ঝুঁকিতে? উচ্চ রক্তচাপ বা হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তি বয়স্ক মানুষ রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম বয়স্ক ব্যক্তি (যাদের রক্তনালী সংকোচন, রক্ত ঘন হওয়া ইত্যাদি কারণে ঝুঁকি আরও বেশি)
সম্ভাব্য গুরুতর পরিণতি হালকা ক্ষেত্রে হতে পারে—মাথা ঘোরা , মুখ বেঁকে যাওয়া, ঘাড় ও কাঁধে ব্যথা গুরুতর ক্ষেত্রে—অজ্ঞান হয়ে যাওয়া, হৃদ্যন্ত্র বা শ্বাস বন্ধ হয়ে যাওয়া হঠাৎ মৃত্যু হতে পারে।
করণীয় রাত ১১টার পর গোসল এড়িয়ে চলুন
খুব গরম বা খুব ঠান্ডা পানি ব্যবহার করবেন না
খাওয়ার পরপরই গোসল করবেন না
ভেজা চুল নিয়ে ঘুমাবেন না
সূত্র: ভিনমেইক