নাটোরের একডালা এলাকায় ট্রাকের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তিনি।
মারা যাওয়া অটোরিকশা চালকের নাম মিন্টু। তিনি সিংড়া উপজেলার বিজয়নগর গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগুড়া-নাটোর মহাসড়কের একডালা এলাকায় একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। ফলে গুরুতর আহত হন অটোরিকশার চালক মিন্টু। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত দুটি যান জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।