সারা বাংলা

চট্টগ্রামের সাগরিকায় কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চট্টগ্রামের সাগরিকা এলাকায় অবস্থিত একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় আগুন লেগেছে। 

রবিবার (২৯ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে কারখানায় আগুন লাগে।  

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে যোগ দিয়েছে। ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। কীভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে তারা কিছু জানাতে পারেনি।