অর্থনীতি

সূচকের পতনে সপ্তাহ শুরু, বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৯ মার্চ) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। রবিবার সকাল থেকেই সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। তবে, লেনদেনে শেষ হওয়া পর্যন্ত সূচকের পতনমুখী প্রবণতা অব্যাহত ছিল।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৪.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৭২.০৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৭.৫৪ পয়েন্ট কমে ১ হাজার ৬৬.১১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২১.৩২ পয়েন্ট কমে ১ হাজার ৯৯৮.৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৪টি কোম্পানির, কমেছে ২৫০টির এবং অপরিবর্তিত আছে ৩০টির।

এদিন ডিএসইতে মোট ৬৪৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬০৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৭২.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ২৮.৯০ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১১২.৮০ পয়েন্ট কমে ১৪ হাজার ৮০২.০৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ৭.৬৪ পয়েন্ট কমে ৮৯৫.৩৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৪৯.৬৩ পয়েন্ট কমে ১২ হাজার ৯৩৭.৯০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮২টি কোম্পানির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত আছে ১৯টির।

দিন শেষে সিএসইতে ৩২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২০ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।