লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জ্বালানি তেল সংগ্রহকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে তিন জন আহত হয়েছেন।
রবিবার (২৯ মার্চ) বিকেলে ফাতেমা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তেল নিতে আসা ক্রেতাদের মধ্যে সিরিয়াল নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এ সময় দুই পক্ষে ভাগ হয়ে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে তিন জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আদিতমারী থানার ওসি নাজমুল হক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ফিলিং স্টেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”