সারা বাংলা

খুলনায় আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বেলা সাড়ে ৩টায় শেষ হয়। ভোট গণনা শেষে রাতেই ফলাফল ঘোষণা করা সম্ভব হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্তরা।

নির্বাচনে মোট ১ হাজার ২০২ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৪টি পদে চারটি প্যানেলের মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলে সভাপতি পদে মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ, সহ-সভাপতি পদে মো. মহসিন চৌধুরী ও মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক পদে মোল্লা মশিয়ুর রহমান নান্নু, যুগ্ম সম্পাদক এম এম তৌহিদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক জয়দেব কুমার সরদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুন নাহার নাজমুন নেছা জেবা এবং সদস্য পদে মো. আশিকুজ্জামান, নারায়ণ কুমার মণ্ডল, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, স্বর্ণালী দাশ, শেখ সোহান ইসলাম, মো. শাহাজাহান ঠাকুর ও শকিরা ফেরদৌস রিমি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেলে সভাপতি পদে মো. আবুল খায়ের, সহ-সভাপতি মোসা. খুরশিদা সুলতানা ও মুহ. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক শেখ জাকিরুল ইসলাম জাকির, যুগ্ম সম্পাদক মো. মনিরুল ইসলাম পান্না, লাইব্রেরি সম্পাদক আবু ইউসুফ মোল্যা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আলীনুর রহমান সরদার এবং সদস্য পদে মো. নাজমুল হক আকুঞ্জী, প্রভাত কুমার সরকার, মো. মুজাহিদুল ইসলাম, শেখ মো. হুসাইন কবির, রুবেল মিনা (আব্দুর রহমান), মো. লুৎফর রহমান ও মো. শহীদুল ইসলাম প্রার্থী হয়েছেন।

সম্মিলিত পরিষদ প্যানেলে সভাপতি পদে মো. বাচ্চু মিয়া, সহ-সভাপতি ইলিয়াস খান ও সমর চন্দ্র মণ্ডল, সাধারণ সম্পাদক মো. সফিউল আলম সুজন, যুগ্ম সম্পাদক সরদার আবুল হাসেম, লাইব্রেরি সম্পাদক খাদিজা আক্তার টুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রজেশ রায় এবং সদস্য পদে আয়শা খাতুন, মো. আব্দুল হানিফ, শেখ ইকবাল মোর্শেদ, কিশোর কুমার বৈরাগী, সুশীল কুমার গোলদার, সুরঞ্জন মণ্ডল ও মো. শাহাবুদ্দিন হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

‘সততায় অঙ্গীকারবদ্ধ আইনজীবী’ প্যানেলে সভাপতি পদে বেগম আক্তার জাহান রুকু, সহ-সভাপতি এ এ এম মমিনুজ্জামান ও সাবিত্রী চক্রবর্তী, সাধারণ সম্পাদক নিহিত কামিত ঘোষ, যুগ্ম সম্পাদক এস এম মোস্তাফিজুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজুর রহমান এবং সদস্য পদে শর্মিষ্ঠা রানী কুন্ডু প্রার্থী হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট শেখ আব্দুল আজিজ। সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট এস এম মুজিবর রহমান ও অ্যাডভোকেট মনজুর কাদের মিঠু। এছাড়া, কো-অপ্ট সদস্য হিসেবেও কয়েকজন আইনজীবী দায়িত্ব পালন করছেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান শেখ আব্দুল আজিজ বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।