কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে মিরপুর জাতীয় চিড়িয়াখানার সামনে থেকে আটক করে থানায় সোপর্দ করেছে উত্তেজিত জনতা।
রবিবার (২৮ মাচ) বিকেলে মিরপুর চিড়িয়াখানা এলাকায় ভিডিও ধারণ করার সময় উত্তেজিত জনতা তাকে ঘেরাও করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম রাইজিংবিডি ডটকমকে জানিয়েছেন, উত্তেজিত জনতা আর এস ফাহিম চৌধুরীকে আটক করে থানায় দিয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আর এস ফাহিম চৌধুরীর বিরুদ্ধে জুলাই আন্দোলনের নানা ঘটনায় বিভিন্ন থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।