মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পিনাকল হেলথ কেয়ারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আশকোনার হাজী কমর উদ্দিন টাওয়ারে অবস্থিত পিনাকল হেলথ কেয়ারের চতুর্থ তলায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
আয়োজিত মেডিকেল ক্যাম্পে ডা. আয়েশা আমিন ইমু (ডেন্টাল), ডা. মো. মোকছেদুল হোসাইন ইমন (মেডিসিন), ডা. রুবায়েত হোসেন (গ্যাস্ট্রোএন্টারোলজি), ডা. মাহাথির মনির (কিডনি) এবং ফিজিওথেরাপিস্ট ফিজিও রায়হানের তত্ত্বাবধানে রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়।
হাসপাতালের চেয়ারম্যান ডা. কাজী আশরাফুজ্জামান এবং ব্যবস্থাপনা পরিচালক আয়েশা আমিনের তত্ত্বাবধানে ক্যাম্পটি পরিচালিত হয়। দিনব্যাপী এ আয়োজনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ডা. কাজী আশরাফুজ্জামান বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”