রাজনীতি

কুমিল্লা সিটি মেয়র পদে এনসিপি প্রার্থী কে এই তারিকুল ইসলাম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামের নাম ঘোষণা করেছে। 

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ও সংগঠক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে শিক্ষাজীবন সম্পন্ন করেছেন। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে ৪৮ দিন কারাবরণ করেন। 

২০১৯ সালের ডাকসু নির্বাচনসহ পরবর্তী সময়ে শিক্ষার্থীদের অধিকার আদায়, আবরার ফাহাদ হত্যার বিচারসহ বিভিন্ন গণআন্দোলনে তিনি সামনের সারিতে ভূমিকা পালন করেন। ২০২২ সালে তিনি আবরার ফাহাদের স্মরণ সভা থেকে গ্রেপ্তার হয়ে দ্বিতীয়বার কারাবরণ করেন। 

তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন। ওই আন্দোলনে তার সক্রিয় ভূমিকার জন্য তিনি ‘স্লোগান মাস্টার’ হিসেবে পরিচিতি লাভ করেন। পরে দলের প্রতিষ্ঠাকালীন নিউক্লিয়াসের সদস্য হন।  

বর্তমানে তারিকুল ইসলাম জাতীয় যুবশক্তির আহ্বায়ক ও এনসিপির নির্বাহী কমিটির সদস্য। তিনি পেশায় আইনজীবী।