কানাডার একটি শীর্ষ পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬–২৭ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে পড়াশোনার সুযোগ দিচ্ছে। University of Saskatchewan স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ মে ২০২৬।
সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত গবেষণাগার এবং আন্তর্জাতিক শিক্ষার্থীবান্ধব পরিবেশের জন্য এটি সুপরিচিত। প্রতি বছর এখানে ৩ হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। বিশেষ করে, চিকিৎসা গবেষণায় বিশ্ববিদ্যালয়টির উল্লেখযোগ্য অবদান রয়েছে। ১৩০টির বেশি দেশের শিক্ষার্থীরা এখানে উচ্চশিক্ষা নিতে আসেন।
সুযোগ-সুবিধা
এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা পাবেন, যা তাদের যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত হবে। স্নাতক পর্যায়ে রয়েছে University of Saskatchewan Excellence Award, যেখানে এককালীন ১০ হাজার কানাডিয়ান ডলার দেওয়া হয়। এছাড়া, International Baccalaureate Excellence Award-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পেতে পারেন ২০ হাজার কানাডিয়ান ডলার। স্নাতকোত্তর পর্যায়েও বিভিন্ন বৃত্তির সুযোগ রয়েছে। এর পাশাপাশি শিক্ষার্থীরা কানাডার সংস্কৃতি সম্পর্কে জানার এবং আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।
অধ্যয়নের ক্ষেত্র
স্নাতক পর্যায়ে বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে, যেমন: সমাজ ও আইন, কৃষি ও জীববিজ্ঞান, গণিত ও প্রকৌশল, প্রযুক্তি ও পদার্থবিজ্ঞান, ব্যবসা ও অর্থনীতি, লাইফ সায়েন্স ও কেমিস্ট্রি, স্বাস্থ্যবিজ্ঞান, ইতিহাস-সংস্কৃতি-শিল্প, আদিবাসী স্টাডিজ এবং ভাষা ও যোগাযোগ।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে এবং স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। স্নাতকোত্তরের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে এবং আইইএলটিএস/টোফেল স্কোর জমা দিতে হবে
আবেদন প্রক্রিয়া
আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে পছন্দের প্রোগ্রাম নির্বাচন করে সেই প্রোগ্রামের ভর্তির শর্তাবলি জেনে আবেদন সম্পন্ন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদনপদ্ধতি নিচে দেওয়া বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
https://admissions.usask.ca/requirements/apply.php#1Findaprogram