সারা বাংলা

ধামরাইয়ে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় আব্দুল বারেক (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ১১টার দিকে ধামরাই বাজার রোডের যাত্রাবাড়ী মোড়ে দুর্ঘটনার শিকার হন তিনি। 

নিহত আব্দুল বারেক পৌরসভার আইঙ্গন এলাকার আবু বক্করের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি নীলফামারী জেলার ডোমার থানার বোমনাতি এলাকার রমজান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ঢুলিভিটা থেকে অটোরিকশা চালিয়ে ধামরাই বাজারের দিকে যাচ্ছিলেন আব্দুল বারেক। যাত্রাবাড়ী মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) জুলফিকার আলী বলেন, “ট্রাকচাপায় নিহতে ব্যক্তির লাশ উদ্ধার করা গয়েছে। এ বিষয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”