সারা বাংলা

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জের মাধবপুরের মনতলায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের চারটি ওয়াগন ও একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়েছে।

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া বলেন, “সিলেটগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। তাৎক্ষণিক দুর্ঘটনার কারণ এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”