অর্থনীতি

‘বি’ ক্যাটাগরিতে উন্নীত ন্যাশনাল ফিড

পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিলস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। এর আগে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছিল।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সাধারণ বিনিয়োগকারীদের ০.১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.০১ টাকা নগদ লভ্যাংশ পেয়েছেন শেয়ারহোল্ডারা। এ লভ্যাংশ দেওয়া কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। বৃহস্পতিবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটির শেয়ার কেনার ক্ষেত্রে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই ও সিএসই, যেটা আজ থেকে কার্যকর হবে।

এর আগে, সর্বশেষ ২০২২ সালের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। ফলে এরপর থেকেই কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে। তবে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের ঘোষিত নগদ লভ্যাংশ বন্টন করায় কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

ন্যাশনাল ফিড মিলস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৫ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯৩ কোটি ৩৬ লাখ ১০ হাজার টাকা। সে হিসেবে মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৩২৪টি। সর্বশেষ ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকদের হাতে ৩০.৪০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১২.৩০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.১৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৭.১২ শতাংশ শেয়ার রয়েছে।