অর্থনীতি

ইন্ট্রাকো রিফুয়েলিং ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসির ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেটিড রেটিং করেছে ওয়া‌সো ক্রে‌ডিট রে‌টিং কোম্পানি (বিডি) লি‌মি‌টেড (ডা‌ব্লিউ‌সিআরসিএল)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ওয়া‌সো ক্রে‌ডিট রে‌টিং কোম্পানি (বিডি) লি‌মি‌টেডের রেটিং অনুযায়ী, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।

কোম্পানির ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫-২৬ অর্থ বছরের প্রাথম প্রান্তিক (জুলাই থেকে সেপ্টেম্বর) ও দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর থেকে ডিসেম্বর) এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করেছে ওয়া‌সো ক্রে‌ডিট রে‌টিং কোম্পানি লিমিটেড।

ক্রেডিট রেটিং হলো কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের ঋণ পরিশোধের সক্ষমতা ও ঝুঁকি মূল্যায়নের একটি পদ্ধতি, যা বিশেষ এজেন্সি দ্বারা নির্ধারণ করা হয়ে থাকে। এটি মূলত ‘এএএ’ (সর্বোচ্চ নিরাপত্তা) থেকে ‘ডি’ (খেলাপী) পর্যন্ত স্কেলে রেটিং করা হয়। ভালো রেটিংয়ের মাধ্যমে সহজে ও কম সুদে ঋণ পাওয়া যায়, যা বিনিয়োগকারীদের আস্থা বাড়ায়।