চাকরি

চাকরি দিচ্ছে কারা অধিদপ্তর, পদ ৪৭২

কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে (ইউনিফর্ম) সরাসরি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে লোকবল নেওয়া হবে। দুটি পদে মোট ৪৭২ জনকে নিয়োগ দেওয়া হবে।

১. পদের নাম: কারারক্ষী

পদ সংখ্যা: ৪৫০।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

শারীরিক যোগ্যতা: উচ্চতা- অন্যূন ১.৬৭ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি), বুকের মাপ- অন্যূন ৮১.২৮ ইঞ্চি (২ ফুট ৮ ইঞ্চি), ওজন- অন্যূন ৫২ কেজি।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

২. পদের নাম: মহিলা কারারক্ষী

পদ সংখ্যা: ২২

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

শারীরিক যোগ্যতা: উচ্চতা- অন্যূন ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি), বুকের মাপ- অন্যূন ৭৬.৮১ ইঞ্চি (২ ফুট ৬.২৪ ইঞ্চি), ওজন- অন্যূন ৪৫ কেজি।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

আবেদনের বয়সসীমা

১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ (এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রপ্রাপ্তির অনলাইন আবেদনের কপি/ স্লিপ বাধ্যতামূলক) থাকতে হবে।

* প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্রপ্রাপ্তির অনলাইন আবেদনের কপি/ স্লিপ থাকতে হবে।

* বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

* সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।

* বর্ণিত পদের জন্য আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাইসহ দক্ষতা পরীক্ষা দৌড়, পুশ-আপ, হাইজাম্প, লংজাম্প, রোপ ক্লাইম্বিং, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং লিখিত (এমসিকিউ) ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ, সময় ও স্থান এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া এ–সংক্রান্ত তথ্য কারা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

* কেবল প্রাথমিক শারীরিক যোগ্যতা দৌড়, পুশ আপ, লংজাম্প, হাইজাম্প, রোপ ক্লাইম্বিং, যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

আগ্রহী প্রার্থীরা https://prison.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন শুরুর তারিখ: ৯ এপ্রিল ২০২৬, সকাল ১০ট। 

আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা।

আবেদন ফি: আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

বিস্তারিত দেখুন এখানে