বিনোদন

রাজুর উপস্থাপনায় ‘বিনোদন আড্ডা’

তারকাদের ঝলমলে জীবনের আড়ালে লুকিয়ে থাকা অজানা গল্প, সংগ্রাম আর না বলা অনুভূতির কথা তুলে ধরতে আসছে সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিনোদন আড্ডা’। কালবেলার এই আয়োজনে রাজু আহমেদের সাবলীল সঞ্চালনায় হাজির হবেন চলচ্চিত্র, নাটক ও সংগীতাঙ্গনের তারকারা। 

খোলামেলা আড্ডায় তারা ভাগ করে নেবেন ক্যারিয়ারের শুরু, সাফল্য-সংগ্রাম এবং ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাইয়ের গল্প। ফলে দর্শকরা প্রিয় তারকাদের ভিন্ন দিক কাছ থেকে জানার সুযোগ পাবেন।

সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত ৮টায় কালবেলার বিনোদন পেজে প্রচারিত হবে ‘বিনোদন আড্ডা’। নিয়মিত এ আয়োজনে ভিন্ন ভিন্ন তারকা অতিথি হিসেবে অংশ নেবেন।

সঞ্চালক রাজু আহমেদ বর্তমানে কালবেলার বিনোদন বিভাগে কর্মরত আছেন।