সারা বাংলা

ট্রেন আসতে দেখে রেললাইনে শুয়ে পড়েন বৃদ্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে দুদু মন্ডল (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

দুদু মন্ডল একই উপজেলার ভাঙ্গামোড় গ্রামের মৃত দেরাজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুদু মন্ডল রেললাইনের আশপাশে ঘোরাঘুরি করছিলেন। সেই সময় দূর থেকে ট্রেন আসতে দেখে রেললাইনে শুয়ে পড়েন তিনি। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে সরে যেতে চিৎকার-চেঁচামেচি করলেও তিনি উঠেননি। তখনই বোনারপাড়া থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বোনবরপাড়া রেলওয়ে থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, “খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরে নিহতের স্ত্রী ও স্বজনরা এসে লাশ নিয়ে গেছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।”