জাতীয়

৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এলো কদমতলীর গ্যাসলাইট কারখানার আগুন 

কদমতলী এলাকার একটি গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

শনিবার (৪ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে দুপুর দেড়টার দিকে আগুন লাগে। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য জানান।

তিনি জানান, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট একযোগে কাজ করে।  আগুন যাতে আশেপাশের অন্যান্য কারখানায় ছড়িয়ে না পড়ে, সেজন্য সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

জানা গেছে, কারখানায় দাহ্য পদার্থ এবং গ্যাস থাকার কারণে আগুনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পায়, যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর বা ক্ষতির পরিমাণ জানা যায়নি।