অর্থনীতি

বিদ্যুৎ সাশ্রয়: ব্যাংক লেনদেনের সময় কমল

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রবিবার (৫ এপ্রিল) থেকে ব্যাংকের লেনদেনের সময় কমিয়েছে বাংলাদেশ ব্যাংক।

লেনদেনের জন্য বেলা ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সময় ঠিক করে শনিবার পরিপত্র জারি করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দাপ্তরিক কাজে ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত। স্বাভাবিক সময়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন এবং দাপ্তরিক কাজের জন্য ৬টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা হয়।

সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সূচি অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রমের নতুন সময় ঠিক করার কথা পরিপত্রে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে ব্যাংকিং কার্যক্রমের সময় কমানোর পাশাপাশি দোকানপাট, বিপণিবিতানহ ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টায় বন্ধের সিদ্ধান্ত হয়।