জাতীয়

আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম চলবে বিকাল ৫টা পর্যন্ত

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) অফিস সময় এক ঘণ্টা কমিয়ে নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। 

নতুন সময়সূচি অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। 

শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জা‌রি করেছে।  

নির্দেশনায় বলা হয়েছে, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচি ৫ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিচালিত হবে।

দেশে চলমান জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে গত ২ এপ্রিল  সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। সে অনুযায়ী আগামীকাল (৫ এপ্রিল) থেকে দেশের সব অফিস সময় ১ ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়। এর ধারাবাহিকতা বিদ্যুৎ সাশ্রয় করতে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময় এক ঘণ্টা কমিয়ে নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।