রাজনীতি

ছাত্রদল-যুবদলকে জড়িয়ে প্রকাশিত সংবা‌দের প্রতিবাদ বিএনপির

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে ‘বাসাবাড়িতেও সন্ধ্যার পরে অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা’-প্রকা‌শিত সংবা‌দের প্রতিবাদ জা‌নি‌য়েছে বিএন‌পি। এই সংবাদ‌কে কূচ‌ক্রিমহ‌লের মনগড়া ও উদ্দেশ্যপ্রণো‌দিত অপপ্রচার উল্লেখ ক‌রে দলীয় নেতাকর্মীসহ দেশবাসী‌কে সতর্ক থাকার আহ্বান জা‌নি‌য়ে‌ছে দল‌টি।

শ‌নিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষ‌রিত এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ প্রতিবাদ জানা‌নো হ‌য়ে‌ছে।

এতে বলা হয়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে ‘বাসাবাড়িতেও সন্ধ্যার পরে অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা’ ম‌র্মে কুচক্রি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং বিভিন্ন অনলাইন ও ইউটিউবে একটি লেখা প্রচার করেছে। যেটি সম্পূর্ণরুপে উদ্ভট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ ধরনের মনগড়া ও ভিত্তিহীন বক্তব্যে বিভ্রান্ত না হয়ে দেশবাসীসহ বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।