অর্থনীতি

স্বর্ণের দাম কমেছে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা

দেশের বাজারে স্বর্ণ  ও রূপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমেছে। 

সোমবার (৬ এপ্রিল) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

ফলে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকায়। গতকাল প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৫৬৭ ডলার।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ এক হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে কমেছে রূপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।