রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সেলিনা মুজাম্মেল ঝর্ণা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত সেলিনা মুজাম্মেল ঝর্ণা বালিয়াকান্দি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক সমকাল পত্রিকার বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি সোহেল মিয়ার মা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশায় করে যাচ্ছিলেন সেলিনা মুজাম্মেল ঝর্ণা। এ সময় অসাবধানতাবশত তার গলায় থাকা ওড়না রিকশার চাকার সাথে পেঁচিয়ে যায়। এসময় তিনি গলায় টান লেগে গুরুতর আহত হয়ে রিকশা থেকে পরে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়মাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।