ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার ইরানের রেলপথ ও সেতুতে হামলা চালিয়েছে। মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেছেন।
নেতানিয়াহু দাবি করেছেন, এসব রেলপথ ও সেতু ইরানের সামরিক বাহিনী আইআরজিসি ব্যবহার করত। তবে তিনি এর পক্ষে কোনো প্রমাণ দেননি।
নেতানিয়াহু জানিয়েছেন, সোমবার ইসরায়েলি বাহিনী “পরিবহন বিমান এবং কয়েক ডজন হেলিকপ্টার ধ্বংস করেছে”, যেগুলো, তার দাবি অনুযায়ী, আইআরজিসি ব্যবহার করত।
তিনি বলেন, “আমি আপনাদের বারবার বলছি যে, আমরা ইরানের সন্ত্রাসী শাসনকে গুঁড়িয়ে দিচ্ছি। কিন্তু আমরা আরো বেশি তীব্রতা এবং ক্রমবর্ধমান শক্তি দিয়ে তা করছি।”