সারা বাংলা

কলমাকান্দায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোণার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে সায়ফা আক্তার নামে এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামে মারা যায় সে। সায়ফা একই গ্রামের শাহিন মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সায়ফা। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে সায়ফাকে উদ্ধার করা হয়। দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিদ্দিক হোসেন জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।