আন্তর্জাতিক

যুদ্ধবিরতি আলোচনায় ইরানি দলের নেতৃত্ব দেবেন স্পিকার বাঘের গালিবফ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় শুক্রবার ইরানি দলের নেতৃত্ব দেবেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ। ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) বুধবার এ তথ্য জানিয়েছে।

তবে, রাষ্ট্র-সমর্থিত সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে , ইরানি প্রতিনিধিদলের প্রধান এখনো নির্বাচিত হননি।

মার্কিন কর্মকর্তারা এর আগে সিএনএন-কে জানিয়েছিলেন, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে বৈঠকটি সম্ভবত ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, জামাতা জ্যারেড কুশনার এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যে সংঘাত শুরু হয়েছে, তা নিরসনে পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। বুধবার ভোরে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানিয়েছে।