মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ‘ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে’ কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না। বুধবার ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে তিনি এ কথা বলেছেন।
ট্রাম্প বলেছেন, “যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যেটি আমরা নিশ্চিত হয়েছি যে, একটি অত্যন্ত ফলপ্রসূ শাসনব্যবস্থা পরিবর্তনের মধ্য দিয়ে গেছে।”
তিনি বলেছেন, “ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না এবং যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কাজ করে মাটির গভীরে পুঁতে রাখা সমস্ত পারমাণবিক ‘ধুলো’ খুঁড়ে বের করে অপসারণ করবে ((বি-২ বোমারু বিমান)। এটি অত্যন্ত কঠোর স্যাটেলাইট নজরদারির অধীনে রয়েছে এবং হামলার দিন থেকে এতে কিছুই স্পর্শ করা হয়নি।
ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ‘শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিলকরণ’ নিয়ে ইরানের সঙ্গে আলোচনা করছে এবং করবে। যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫-দফা প্রস্তাবের অনেকগুলোতেই ‘ইতিমধ্যেই সম্মতি দেওয়া হয়েছে।’