হবিগঞ্জের বানিয়াংয়ে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের মহল্লায় মারা যায় তারা।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ এ তথ্য জানিয়েছেন।
মারা যাওয়ারা হলো- মাইজের মহল্লার বাসিন্দা লিটন মিয়ার ছয় বছর বয়সী মেয়ে সাদিয়া আক্তার ও ৪ বছর বয়সী ছেলে জুবায়েল মিয়া।
স্থানীয়রা জানায়, সাদিয়া ও জুবায়েল বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলা করছিল। অসাবধানতাবশত তারা পানিতে পড়ে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক ভাই-বোনকে মৃত ঘোষণা করেন।