শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৪০৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ সভায় সভাপতিত্ব করেন। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সালের সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী অনুমোদন দেওয়া হয় এবং এর ভিত্তিতে ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেন। তাছাড়া, সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও ফকির আখতারুজ্জামান, পরিচালকবৃন্দ মো. সানাউল্লাহ সাহিদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান, মো. মশিউর রহমান চমক, ফকির মাসরিকুজ্জামান, আবদুল হাকিম, স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও মো. রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। এছাড়া, সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।