আন্তর্জাতিক

হাত এখনো বন্দুকের ট্রিগারে রয়েছে: ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননের ওপর ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এবং আলোচনাকে অর্থহীন করে তুলবে। বৃহস্পতিবার এক্স-এ এক পোস্টে তিনি এ কথা বলেছেন।

পেজেশকিয়ান ইসরায়েলকে সতর্ক করে দিয়ে জানিয়েছেন, ইরানের হাত এখনো বন্দুকের ট্রিগারে রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট তার পোস্টে বলেছেন, “লেবাননের বিরুদ্ধে জায়নবাদী শাসনের নতুন করে চালানো আগ্রাসন প্রাথমিক যুদ্ধবিরতিকে নির্লজ্জভাবে লঙ্ঘন করছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতারণা ও চুক্তি অমান্য করার ইঙ্গিত দেয়, যা আলোচনাকে অর্থহীন করে তোলে। আমাদের হাত ট্রিগারেই রয়েছে। ইরান তার লেবানিজ ভাই-বোনদের কখনো পরিত্যাগ করবে না।”