সারা বাংলা

ষোলশহরে শপিং কমপ্লেক্সে আগুন

চট্টগ্রামের ষোলশহরে একটি শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। 

শনিবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে ষোলশহর ২ নম্বর গেট শপিং কমপ্লেক্সের নিচতলায় আগুন লাগে। 

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।