কিশোরগঞ্জের বাজিতপুরে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক নদীতে পড়ে গেছে। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে আপন (৩৫) নামে এক তরুণ নিহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার পাটুলী ফেরিঘাটে এ ঘটনা ঘটে। নিহত আপন উপজেলার শাহপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে।
বাজিতপুর থানার ওসি এস এম শহিদুল্লা বলেন, “ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক নদীতে পড়ে গেছে। সেই ট্রাকের নিচে চাপা পড়ে আপন নামে এক তরুণ নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালছে।”
এর আগে, গত ২৭ মার্চ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। এ ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।