পাবনার চাটমোহরে ট্রলিচাপায় রনি হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রনি হোসেন আটঘরিয়া উপজেলার সাতডাঙ্গা গ্রামের রুবেল হোসেনের ছেলে ও ফৈলজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, সকালে বাইসাইকেল নিয়ে বাজারের উদ্দেশে বের হয় রনি। এ সময় উল্টো দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলি রনিকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটমোহর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”