সারা বাংলা

রামেক হাসপাতালে হাম উপসর্গে শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে তিনদিন পর এক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১৫৩ শিশু।     

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস। 

তিনি জানান, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে শিশুটি মারা যায়। একই সময়ের মধ্যে আরো ৯ শিশু হাম উপর্সগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ১১ শিশু। হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়েছে ৫৫৯ জনকে।    

ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ‍“হাম উপসর্গে শিশু মৃত্যু কমেছে। গেল তিনদিনে কোনো শিশুর মৃত্যু হয়নি, এটা ভালো দিক। আমরা ভালোভাবে শিশুদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।”