অর্থনীতি

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে  সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে, দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করতে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় ভারতের হাইকমিশনার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।