সারা বাংলা

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল জলিল (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল জলিল উপজেলার কচাকাটা ইউনিয়নের বড় ছড়ার পাড় গ্রামের সৈফুর ইসলামের ছেলে।

মৃতের বোন জামাই লিয়াকত হোসেন জানান, সোমবার দুপুরে বাড়ির পাশে সেচ পাম্প চালু করতে গিয়ে জলিল বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কচাকাটা থানার ওসি অর্পণ কুমার দাশ বলেন, “বিষয়টি জানার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খোঁজ নিতে বলেছি।”