নেত্রকোণার মোহনগঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর গ্রামের উত্তর পাশের ধলির হাওরে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় শ্রমিকরা ধলির হাওরে কাজ করতে গিয়ে ধানক্ষেতের মধ্যে একটি গলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে।
স্থানীয় ইউপি সদস্য আশরাফ চৌধুরী বলেন, “ধান কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা ধলির হাওরে কাজ করতে গিয়ে সুইসগেইট সংলগ্ন ধানক্ষেতে একটি গলিত মরদেহ দেখতে পান। আমাকে জানালে আমি পুলিশকে খবর দিই। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।”
মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, “ধলির হাওর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।”