লাইফস্টাইল

পহেলা বৈশাখে পাতে পড়ুক করলা দিয়ে মুগ ডাল

বৈশাখের প্রথম দিনের সকাল মানেই বাঙালির কাছে নতুন শুরুর আহ্বান।এই বিশেষ সাধারণত পান্তা-ইলিশ, ভর্তা খাওয়ার চল রয়েছে। এসব খাবারের পাশাপাশি করলা দিয়ে মুগ ডালের মতো একটি সহজ, হালকা আর পুষ্টিকর পদ রাখতে পারেন। যাতে গরমের দিনে সহজে স্বস্তি  পাওয়া যায়।

উপকরণ করলা: ৩–৪টি (পাতলা চাকা করে কাটা)  মুগ ডাল: ১ কাপ  লবণ: স্বাদমতো  হলুদ গুঁড়া: পরিমাণমতো  আদা বাটা: পরিমাণমতো  শুকনো মরিচ: ২–৩টি  পাঁচফোড়ন: আধা চা চামচ  তেল বা ঘি: প্রয়োজনমতো 

প্রথম ধাপ করলার টুকরোগুলোতে সামান্য লবণ ও হলুদ মিশিয়ে হালকা করে ভেজে আলাদা করে রাখুন।

দ্বিতীয় ধাপ মুগ ডাল শুকনো কড়াইয়ে হালকা লালচে করে ভেজে নিন।তারপর ডাল, লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে রাখুন।

তৃতীয় ধাপ এবার কড়াইয়ে তেল বা ঘি গরম করে শুকনো মরিচ, পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিন।

চতুর্থ ধাপ ফোড়নে আদা বাটা ও সামান্য হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এবার সেদ্ধ ডাল ঢেলে দিন এবং ভালোভাবে মিশিয়ে নিন।তারপর ভাজা করলার টুকরো ও স্বাদমতো লবণ দিন। ডাল ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে নিন।