বাংলা নববর্ষের আনন্দঘন দিনে সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত আয়োজনে মিলিত হয়েছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে জাতীয় পার্টির একাংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এবং চেয়ারম্যানের বিশেষ সহকারী নাসরিন জাহান রতনার আমন্ত্রণে তাদের বাসভবনে আয়োজিত নববর্ষের এই মিলনমেলায় অংশ নেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মজিদুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, শাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, মোস্তফা আল মাহমুদ, সুনীল শুভ রায়, ইকবাল হোসেন ও সাঈদ হোসেনসহ নেতারা।
এ সময় তারা নানা রঙের পোশাক পরে হাজির হন। পহেলা বৈশাখের স্মৃতি চারণ করে প্রাণবন্ত আড্ডায় মেতে উঠেন। একসঙ্গে সবাই মধ্যাহ্নভোজে অংশ নেন।
উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মাশরুর মাওলা, নাজমা আক্তার, জসীমউদ্দিন ভূঁইয়া, নাজনীন সুলতানা, নূরুল ইসলাম ওমরসহ জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতারা।
নববর্ষের এই আয়োজন শুধু উৎসব নয়, বরং দলীয় ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং আগামীর পথচলার দৃঢ় অঙ্গীকারের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও দলের মহাসচিব রুহুল আমীন হাওলাদার সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।