সারা বাংলা

লালমনিরহাটে ২১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

লালমনিরহাটের আদিতমারীতে ২১ মামলার পলাতক আসামি মিজানুর রহমান মিজানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) ভোরে লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিজানুর রহমান মিজান উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ি এলাকার মৃত হোসেন আলীর ছেলে।

পুলিশ জানায়, মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে মাদকের ১৫টিসহ ২১টি মামলা রয়েছে। এর মধ্যে, দুই মামলায় ওয়ারেন্ট জারি করেছিলেন আদালত। তিনি গ্রেপ্তার এড়াতে লালমনিরহাট শহরের মিশন মোড়ে একটি বাসা ভাড়া নিয়ে গোপনে বসবাস করে অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে লালমনিরহাট সদর থানা পুলিশের সহযোগিতায় আদিতমারী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আদিতমারী থানার ওসি নাজমুল হক বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।