দেহঘড়ি

কাঁচা আম লিভারের জন্য কতটা উপকারী?

গ্রীষ্ম এলেই কাঁচা আমের টক স্বাদ আর মিষ্টি গন্ধ যেন মন ভালো করে দেয়। টক ডাল, আমপোড়া শরবত কিংবা লবণ-মরিচ মাখানো কাঁচা আম—সবকিছুতেই আছে আলাদা এক তৃপ্তি। কিন্তু স্বাদের বাইরেও কাঁচা আম যে শরীরের জন্য, বিশেষ করে লিভারের জন্য কতটা উপকারী, তা অনেকেই জানেন না।

লিভারের জন্য কেন উপকারী? লিভার আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা শরীরকে দূষণমুক্ত রাখা, হজম প্রক্রিয়া সচল রাখা এবং পুষ্টি বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।কাঁচা আম লিভারকে ভালো রাখতে যেভাবে সাহায্য করে—

বাইল উৎপাদনে সহায়ক কাঁচা আম লিভারে বাইল (পিত্তরস) উৎপাদন বাড়াতে সাহায্য করে। এই বাইল ফ্যাট ভাঙতে এবং শরীর থেকে টক্সিন বের করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে লিভারের কার্যক্ষমতা বাড়ে।

ডিটক্স প্রক্রিয়া সক্রিয় রাখে কাঁচা আমে থাকা ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম ও ফাইবার শরীরের ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে সচল রাখতে সাহায্য করে।

লিভারকে সুরক্ষা দেয় কাঁচা আমের শাঁসে থাকা ‘লুপেওল’ নামক উপাদান লিভারকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সহায়ক। কাঁচা আমের আরও স্বাস্থ্যগুণ

হার্টের যত্নে ভিটামিন বি ও ফাইবার কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে এবং রক্ত সঞ্চালন ভালো রাখতে সাহায্য করে।

হজম শক্তি বাড়ায় প্রাকৃতিক হজমকারী উপাদান থাকায় কাঁচা আম কোষ্ঠকাঠিন্য, বদহজম ও অ্যাসিডিটি কমাতে কার্যকর।

দাঁত ও মাড়ির সুরক্ষা ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় এটি মাড়ির সমস্যা ও স্কার্ভি প্রতিরোধে সাহায্য করে, পাশাপাশি মুখের দুর্গন্ধও কমায়।

রক্ত প্রবাহ ভালো রাখে রক্তাল্পতা ও রক্ত সঞ্চালনজনিত সমস্যায় কাঁচা আম উপকারী। এটি কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা রক্তনালীর স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক কম ক্যালোরি ও উচ্চ ফাইবার থাকায় ডায়েট চার্টে কাঁচা আম সহজেই রাখা যায়।

ত্বক, চুল ও চোখের যত্নে ভিটামিন এ, সি ও কে ত্বক উজ্জ্বল রাখতে, চুলের স্বাস্থ্য ভালো রাখতে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে।

সব ভালো জিনিসের মতো কাঁচা আমও পরিমিত পরিমাণে খাওয়া জরুরি। অতিরিক্ত খেলে পেটব্যথা, ডায়রিয়া বা গলায় অস্বস্তি হতে পারে।