জাতীয়

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী, খালেদা জিয়ার পদক গ্রহণ করলেন জাইমা

দেশের জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কার তুলে দেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পদক গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান জাইমার হাতে পুরস্কার তুলে দেন।

এ বছর খালেদা জিয়া ছাড়াও যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কার পান তারা হলেন- ১. বেগম খালেদা জিয়া (মরণোত্তর), স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদান। ২. ফৌজদারহাট ক্যাডেট কলেজ, মুক্তিযুদ্ধ। ৩. মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), মুক্তিযুদ্ধ। ৪. অধ্যাপক ড. জহুরুল করিম, বিজ্ঞান ও প্রযুক্তি। ৫. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চিকিৎসাবিদ্যা। ৬. ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সাহিত্য। ৭. এ কে এম হানিফ (হানিফ সংকেত), সংস্কৃতি। ৮. বশির আহমেদ (মরণোত্তর), সংস্কৃতি। ৯. জোবেরা রহমান (লিনু), ক্রীড়া। ১০. পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), পল্লী উন্নয়ন। ১১. ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা/ জনসেবা। ১২. এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, সমাজসেবা/জনসেবা। ১৩. মো. সাইদুল হক, সমাজসেবা/জনসেবা। ১৪. গণস্বাস্থ্য কেন্দ্র, সমাজসেবা/জনসেবা। ১৫. মাহেরীন চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা/ জনসেবা। ১৬. কাজী ফজলুর রহমান (মরণোত্তর), জনপ্রশাসন। ১৭. মোহাম্মদ আবদুল বাকী, পিএইচডি, গবেষণা ও প্রশিক্ষণ। ১৮. অধ্যাপক ড. এম এ রহিম, গবেষণা ও প্রশিক্ষণ। ১৯. অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, গবেষণা ও প্রশিক্ষণ। ২০. আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু), পরিবেশ সংরক্ষণ।