বিনোদন

‘দেয়ালের এপিঠ ওপিঠ’

পয়লা বৈশাখ উপলক্ষে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেয়ালের এপিঠ ওপিঠ’। তরুণ নির্মাতা আবু রায়হান জুয়েলের পরিচালনায় ১৮ মিনিট দৈর্ঘ্যের নাটকে তুলে ধরেছে জীবনের নির্মম বাস্তবতার সংবেদনশীল চিত্র।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প এগিয়েছে খুব পরিচিত এক জীবনের অভিজ্ঞতাকে ঘিরে, যেখানে একসময় মানুষ নির্ভার জীবনের আনন্দে ডুবে থাকে। কিন্তু সময়ের সঙ্গে যখন দায়িত্ব এসে কাঁধে ভর করে, তখন সেই জীবনই হঠাৎ মোড় নেয় অন্য এক বাস্তবতায়। 

অভিনয়ে বরাবরের মতোই শক্ত উপস্থিতি রেখেছেন মনিরা মিঠু। তার সঙ্গে চমক দেখিয়েছেন সিফাত নুসরাত, যিনি শুধু অভিনয়েই নয়, এই চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্যেও নিজের চিহ্ন রেখেছেন।

তাছাড়াও চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানিশা ইসলাম সানা, মেহেদী হাসান সজিব প্রমুখ।