পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরানে একজন ঊর্ধ্বতন ইরানি সামরিক কমান্ডারকে বলেছেন, তিনি মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করার প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এ তথ্য জানিয়েছে।
মুনির তেহরানে মেজর জেনারেল আলী আবদুল্লাহির সাথে এক বৈঠকে এই মন্তব্য করেন।
আবদুল্লাহি হলেন ইরানের শীর্ষ অপারেশনাল কমান্ডার, যিনি সেনাবাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মধ্যে সমস্ত যুদ্ধ অভিযানের সমন্বয়ের দায়িত্বে আছেন।
আইআরআইবি জানিয়েছে, মুনির “যুদ্ধ শেষ করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ এবং তেহরানে তার আলোচনার বিষয়ে একটি প্রতিবেদন পেশ করেছেন।”
আবদুল্লাহি পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ইরানের উপর মার্কিন-ইসরায়েলি হামলাটি ‘ইরানি জনগণ এবং বিশেষ করে ইরানি সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কে তাদের ভুল হিসাবের’ ফল।
আবদুল্লাহি সেনাবাহিনীর প্রতি জনগণের সমর্থনের কথা উল্লেখ করে বলেন, এই সংঘাতের সময় ইরান দেশীয়ভাবে উৎপাদিত সরঞ্জামের উপর নির্ভর করেছে। আরো আগ্রাসনের ঘটনা ঘটলে ইরানের সশস্ত্র বাহিনী ‘সর্বাত্মক প্রতিরক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত।’