বিনোদন

ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমি আয়োজিত সপ্তাহব্যাপী বৈশাখী উৎসবে আবৃত্তি পরিবেশন করেছে মৈন্দ গ্রামের বজলুর রহমান পাঠাগারের সদস্যরা।

শাহনাজ জাহানের নির্দেশনায় তারা পরিবেশন করে ‘গঙ্গাফড়িং’ শিরোনামে দলীয় আবৃত্তি। এতে অংশ নেন তানহা, শেখা, জয়া, রিতু, চাঁদনি, সানিয়া,সাবিহা, আমেনা, খাদিজা, জেরিন, জিনিয়া, আফরিন, হিমেল, সাদাফ, ইউসুফ। 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উৎসবে এই আবৃত্তি পরিবেশন করা হয়। এর আগে পয়লা বৈশাখ শুরু হয় সপ্তাহব্যাপী এই উৎসব। 

১৯৮৩ সালে সাহিত্য একাডেমি প্রতিষ্ঠার পর ১৯৮৭ সাল থেকে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে সাহিত্য একাডেমি সাত দিনব্যাপী বৈশাখী উৎসব পালন করে আসছে, যা ব্রাহ্মণবাড়িয়া তথা এই অঞ্চলের অন্যতম প্রধান উৎসবে পরিণত হয়েছে। এবার এই উৎসবের ৪০তম আসর বসেছে।