নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে স্থানীয় নবীন যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই লড়াই দেখত আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ উপস্থিত হয়েছিলেন। সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশের।
আয়োজক কমিটির সভাপতি তোহা কাজী জানান, এবারের প্রতিযোগিতায় প্রায় শতাধিক ষাঁড় অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া উল্লেখযোগ্য ষাঁড়গুলোর মধ্যে ছিল- প্রিন্স রাজা ও সাদা মস্তান। এই ষাঁড় দর্শকদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
তিনি জানান, প্রতিটি লড়াই ঘিরে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। অনেকে মাঠের পাশে থাকা গাছে উঠে ষাঁড়ের লড়াই উপভোগ করেন। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এবং স্থানীয়দের বিনোদনের জন্য প্রতিবছরই এ ধরনের আয়োজন করা হয়।
দর্শক সিদ্দিকুর রহমান জানান, ষাঁড়ের লড়াই শুধু একটি খেলা নয়, এটি আমাদের এলাকার সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের এলাকায় বিভিন্ন সময়ে ঐতিহ্যবাহী নানা ধরনের খেলাধুলার আয়োজন হয়।