ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রবিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাদবপুর সীমান্তের পার-গোপালপুর এলাকার ভারতীয় অংশে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হায়াত আলীর ছেলে হৃদয় (রাব্বী), গোপালপুর গ্রামের মৃত উসমান গনির ছেলে শাহিন এবং আবু বকরের ছেলে সোহাগ।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৪৯/২-এস এর নিকটবর্তী ভারতের ভেতরে টহলরত বিএসএফ সদস্যরা তিন জনকে আটক করে।
৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, “তিন বাংলাদেশি আটকের বিষয়টি শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর রাখছি।”