সারা বাংলা

পাবনায় ৩টি বিদেশি রিভলবার ও গুলিসহ তরুণ গ্রেপ্তার

পাবনায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি রিভলবার, একটি দেশীয় ওয়ান শুটারগান এবং দুই রাউন্ড গুলিসহ অলি হোসেন (৩২) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) ভোরে পাবনা পৌর সদরের আরিফপুর হাজিরহাট এলাকায় পৃথক স্থানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অলি হোসেন পাবনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আরিফপুর হাজিরহাট এলাকার রব্বেল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে।

পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩টি বিদেশি রিভলবার, একটি দেশীয় ওয়ান শুটারগান এবং দুই রাউন্ড গুলিসহ এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।”