সারা বাংলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে দ্বিতীয় দিনের শাটডাউন কর্মসূচি 

শিক্ষাদান, পরীক্ষা গ্রহণ ও ডিগ্রি প্রদান বিষয়ে সংবিধি প্রনয়ণ ও বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে তারা এই কর্মসূচি শুরু করেন। এর আগে, বুধবার শিক্ষকরা একই কর্মসূচি পালন করেছিলেন।

আন্দোলনরত শিক্ষকরা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না। বন্ধ রয়েছে শিক্ষক নিয়োগ কার্যক্রমও। ফলে শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। এই অবস্থায় দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলও তা পূরণ না হওয়ায় শাটডাউন কর্মসূচি পালন করছে তারা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তৌফিক আলম বলেন, ইউজিসির কথা, সংবিধি প্রণয়নের আগ পর্যন্ত পদোন্নতি বন্ধ থাকবে বাকিগুলো সব ঠিক থাকবে। কিন্তু তা মানতে নারাজ শিক্ষকরা।