সারা বাংলা

ময়মনসিংহ বারের সভাপতি নুরুল, সম্পাদক জুয়েল

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ নিরঙ্কুশ জয় পেয়েছে। এতে সভাপতি পদে অ্যাডভোকেট মো. নুরুল হক এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে আইনজীবী সমিতির মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১ হাজার ৩৮ জন ভোটারের মধ্যে ৮৪৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট নুরুল হক ৫৯৭ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট এ কে এম আমান উল্লাহ বাদল পেয়েছেন ২১১ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল ৭৩২ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট এটিএম মাহবুব উল আলম পেয়েছেন ৬০ ভোট।

ঘোষিত ফলাফলে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের অন্য বিজয়ীরা হলেন- সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মীর এমরান আলী পাপেল ও অ্যাডভোকেট একেএম মইনুল হোসেন মিলন, সহ-সম্পাদক পদে অ্যাডভোকেট সজীব সরকার রোকন, অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান ও অ্যাডভোকেট রাইসুল ইসলাম, অডিটর পদে অ্যাডভোকেট মোহাম্মদ শরিফুল ইসলাম সোহাগ।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন- অ্যাডভোকেট সাবিকুন্নাহার লিপি, অ্যাডভোকেট রিয়াদ মো. সাঈদ, অ্যাডভোকেট রেজাউল কিবরিয়া, অ্যাডভোকেট মো. শাহীন আলম, অ্যাডভোকেট যায়েদ বিন খলিল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট সামির আল রশিদ বিপ্লব।